News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:47 PM
 1294           
 0
 14 Nov 22, 11:47 PM

নদীপথে দস্যুতা-ডাকাতি বন্ধ হয়েছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নদীপথে দস্যুতা-ডাকাতি বন্ধ হয়েছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নৌ-পুলিশ আছে বলেই তিনি অনেক সফলতার গল্প শুনছেন। দেশ মৎস্য ও নৌ-প্রাণিজ সম্পদে ভরপুর হয়েছে। একই সঙ্গে বন্ধ হয়েছে জলদস্যুতা ও ডাকাতি। রাজধানীর (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ-পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৌ-পুলিশ জাটকা ইলিশ মাছ ধরা বন্ধে কাজ করছে। যে কারণে ইলিশের উৎপাদন বাড়ছে। নদী থেকে বালু উত্তোলন এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নদী থেকে বালু উত্তোলন করা যাবে, তবে যত্রতত্র নয়। এই জায়গায় কাজ করছে নৌ-পুলিশ। মন্ত্রী বলেন, নদীপথে ডাকাতি, অপহরণ, জেলে ধরে নিয়ে আটকে রাখার ঘটনা ঘটতো। নৌ-পুলিশের আভিযানিক কার্যক্রমের কারণে এসব ডাকাতি বন্ধ হয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে নৌ-পুলিশ ও র‍্যাবের কল্যাণে। মৎস্যখাতের উন্নয়ন ও নিরাপত্তায় নৌ-পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের মৎস্য আহরণ ও মৎসখাতে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে নৌ-পুলিশকে আরও শক্তিশালী করতে হবে। আরও বেগবান হতে হবে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নৌ-মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন