News71.com
 Bangladesh
 15 Nov 22, 04:54 PM
 1233           
 0
 15 Nov 22, 04:54 PM

৫১ দেশে মাছ রফতানি করছে বাংলাদেশ।।শ ম রেজাউল

৫১ দেশে মাছ রফতানি করছে বাংলাদেশ।।শ ম রেজাউল

নিউজ ডেস্কঃ  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পৃথিবীর ৫১টা দেশে মাছ রপ্তানি করছে বাংলাদেশ।মৎস্যজাত পণ্য, নৌ ও সামুদ্রিক উপকরণও রপ্তানি করা হচ্ছে। এসবই হচ্ছে নৌ পুলিশ কর্তৃক নৌ পথের নিরাপত্তা ও কার্যক্রমের কারণে। রাজধানীর (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।রেজাউল করিম বলেন, অনেক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে এক সময় কাজ করেছে নৌ পুলিশ। অনেক সে দৃশ্য বদলেছে। মৎস্য ও নৌ প্রাণিসম্পদ রক্ষা, মৎস্য আহরণ বৃদ্ধিতে নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে করোনাকালে তিন দেশ মৎস্য আহরণে বড় কোনো বাধার সম্মুখীন হয়নি। তারমধ্যে অন্যতম বাংলাদেশ। আমরা নৌ পুলিশকে বিশেষ সহযোগিতা করতে পারি না। তবে তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করছেন। দেশকে সম্মিলিত প্রয়াস ছাড়া এগিয়ে নেওয়া যায় না। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির পরিকল্পনা করা হয়েছে। ৭ হাজার পথ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নৌপথকে রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। এপথে আইনশৃঙ্খলা রক্ষায় গঠন করা হয়েছে বিশেষায়িত ইউনিট নৌ পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন