News71.com
 Bangladesh
 16 Nov 22, 11:59 PM
 138           
 0
 16 Nov 22, 11:59 PM

জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে বক্তব্য দিতে চাই না।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে বক্তব্য দিতে চাই না।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে গণমাধ্যমে আর কোনো বক্তব্য দিতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১৬ নভেম্বর) ফেসবুকে তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিলো। তবে এ বিষয়ে গণমাধ্যমে আর কোনো বক্তব্য দিতে চাই না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাই এ বিষয়ে গণমাধ্যমে আমরা আর কোনো বক্তব্য দিতে চাই না। বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এই সফর বাংলাদেশের এবং জাপানের সাধারণ মানুষের উপকারে আসবে বলে আশা করি। এ সময় তিনি ইংরেজিতে একটি নোটে উল্লেখ করেন, আপনাদের মধ্যে যদি কেউ কেউ ভুলে গিয়ে থাকেন, ‘১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের ৪১ অনুচ্ছেদের ১ ধারায় কূটনীতিকদের সে দেশের রাষ্ট্রের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা এবং দ্ব্যর্থহীনভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সীমাবদ্ধ থাকবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন