News71.com
 Bangladesh
 17 Nov 22, 12:02 AM
 114           
 0
 17 Nov 22, 12:02 AM

অন্তর জ্বালায় মরে বিএনপি।।ওবায়দুল কাদের

অন্তর জ্বালায় মরে বিএনপি।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অন্তর জ্বালায় মরে। বুধবার (১৬ নভেম্বর) বরগুনা সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখরিত সমাবেশস্থল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার  মানুষ এসেছেন সমাবেশ। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের পদে রয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর। দীর্ঘদিন ধরে তারা সভাপতি ও সম্পাদকের দায়িত্বে থাকায় নিস্তেজ হয়ে পড়েছে এক সময়ের মাঠ কাঁপানো সাবেক ছাত্র নেতারা। সব দিক বিবেচনায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে অন্য রকম এক আনন্দ তৈরি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন