News71.com
 Bangladesh
 17 Nov 22, 12:11 AM
 148           
 0
 17 Nov 22, 12:11 AM

পার্বত্য পরিস্থিতি-উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণে দেশে চার রাষ্ট্রদূত।।

পার্বত্য পরিস্থিতি-উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণে দেশে চার রাষ্ট্রদূত।।

নিউজ ডেস্কঃ রাঙামাটিতে দু’দিনের সফরে এসেছেন চার দেশের রাষ্ট্রদূতসহ আর্ন্তজাতিক দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে তারা রাঙামাটি আসেন। এতে জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমে সক্ষমতা বাড়ানো, ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার বিষয়ে আগ্রহ জানতে এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।   সূত্র জানায়, রাঙামাটিতে সফরের প্রথম দিনে প্রতিনিধি দলটি সকালের দিকে পৃথক পৃথকভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সঙ্গে নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এসময় প্রতিনিধি দলটি সরকারের উন্নয়নমূলক বিভিন প্রকল্পের কথা তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ছাড়াও পার্বত্য চুক্তির আলোকে গঠিত পরিষদগুলো এখানে কিভাবে উন্নয়নমূলক কাজ করে এবং এখানকার মানুষ কিভাবে তাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে এ সম্পর্কে জানতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন