News71.com
 Bangladesh
 17 Nov 22, 12:13 AM
 510           
 0
 17 Nov 22, 12:13 AM

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।।শাহরিয়ার

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।।শাহরিয়ার

নিউজ ডেস্কঃ  নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা না ঘটা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যে বক্তব্য দিয়েছিলেন, তার ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।মঙ্গলবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে এ কথা জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তার কাছে এ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ, গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে। সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলা নিয়ে মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন