
নিউজ ডেস্কঃ যশোর অঞ্চলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে ডিজিটাইজেলশনের অংশ হিসেবে ই-ডিরেক্টরি ও ই-মার্কেটপ্লাস উদ্বোধন করা হয়েছে। ৷ বুধবার (১৬ নভেম্বর) যশোর শহরের শেখ হাসিনা সফটওয়্যার পার্কে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। এ সময় তিনি বলেন, যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পণ্যের উৎপাদন পদ্ধতির উন্নয়ন, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ, বিক্রয় এরিয়া বৃদ্ধিসহ নানান ধরনের কাজ করে যাচ্ছে সুইসকন্টাক্ট। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তাছাড়া গত তিন বছর ধরে এই উদ্যোগের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করে আসছে এই সংস্থা। বিশেষ করে পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করাই তাদের মূল লক্ষ্য।