News71.com
 Bangladesh
 17 Nov 22, 11:06 PM
 133           
 0
 17 Nov 22, 11:06 PM

দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের।।

দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।  বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রত্যাশা করেন চীনা রাষ্ট্রদূত।   বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূতকে আম আকৃতির শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দেন রাসিক মেয়র। এ সময় রাসিক মেয়রকেও উপহার দেন চীনের রাষ্ট্রদূত।   বৈঠক শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, চায়না বর্তমানে আমাদের অত্যন্ত বন্ধুপ্রতীম একটি দেশ ও অন্যমত প্রধান উন্নয়ন সহযোগী। অধিকাংশ বড় বড় অবকাঠামোগুলো তাদের কোম্পানি বা তাদের প্রকৌশলীদের মাধ্যমেই নির্মিত হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা উপকৃত হব। আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ও চায়নার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তিতে পদ্মা নদীর পানি পাম্প করে গোদাগাড়ী পৌরসভা, কাটাখালী পৌরসভা, নওহাটা পৌরসভা ও রাজশাহী সিটি করপোরেশনের পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। সেটার বিষয়ে সর্বশেষ পর্যায়ে রয়েছে। সবশেষ একটা স্বাক্ষর হলেই চায়নিজ এক্সিম ব্যাংক প্রথম কিস্তিটি ছাড় করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন