News71.com
 Bangladesh
 17 Nov 22, 11:15 PM
 147           
 0
 17 Nov 22, 11:15 PM

১৭ লাখ টন চাল মজুদ করা হয়েছে।। খাদ্যমন্ত্রী

১৭ লাখ টন চাল মজুদ করা হয়েছে।। খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে খাদ্যের সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  তিনি বলেন, দেশে দুর্ভিক্ষের আশঙ্কাও নেই। আগাম প্রস্ততি হিসেবে সরকার ১৭ লাখ টন চাল মজুদ করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় অমৃতপাল ভক্তের স্মৃতি স্বরণে ১৭৪তম বাৎসরিক মহোৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার আমন মৌসুমে সরকার ব্যাপক ধান মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারি ভাবে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এছাড়া রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও আর্জেন্টিনা থেকে সাত লাখ টন গম আমদানি করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন