News71.com
 Bangladesh
 18 Nov 22, 01:41 PM
 126           
 0
 18 Nov 22, 01:41 PM

তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥

তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥

নিউজ ডেস্কঃ তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই নেতা। সেখানেই তাইওয়ান ইস্যুতে নিজ দেশের উদ্বেগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন চীনা প্রেসিডেন্টকে বলেছেন, পরাশক্তি হওয়ার প্রতিযোগিতাকে সংঘাতের দিকে নিয়ে যাওয়া থেকে নিবৃত্ত করতে না পারার জন্য দুই দেশই দায়ী। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চিনা নেতার সাথে এটিই প্রথম বৈঠক। বৈঠক শুরুর আগে হাসিমুখে করমর্দন করেছিলেন দুই প্রেসিডেন্ট। এ সময় বাইডেন শিকে বলেন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ঘণ্টার বৈঠকে বাইডেন বেশকিছু কঠিন বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে তাইওয়ানের প্রতি চীনের জবরদস্তিমূলক আচরণের বিষয়টি রয়েছে। বেইজিংয়ের ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপ এবং বাজারসুলভ নয় এমন অর্থনৈতিক অনুশীলনের ব্যাপারেও ওয়াশিংটনের আপত্তির বিষয়টি তুলে ধরেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন