News71.com
 Bangladesh
 18 Nov 22, 03:41 PM
 128           
 0
 18 Nov 22, 03:41 PM

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪।।

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪।।

নিউজ ডেস্কঃ নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।বৃহস্পতিবার রাতে (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নরসিংদী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা ছাড়াও এ সময় গুরুতর আহত হন আরও দুইজন।নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সিংহরাগী এলাকার শুকুর আলীর ছেলে আমির হামজা (৩৬) ও নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কামারচর এলাকার একাব্বর মিয়ার ছেলে মজিবুর রহমান (৪০)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান গাজীপুরের টঙ্গীর নিতাই পালের স্ত্রী ঝর্ণা পাল (৩০) ও লিটন শীলের মেয়ে তনুশ্রী শীল (১২)।  আহতরা হলেন- গাজীপুরের টঙ্গী এলাকার তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। সিএনজিটি ভাটপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আমির হামজা নিহত হন। অপর পাঁচজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মজিবুর রহমানের মৃত্যু হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন