News71.com
 Bangladesh
 18 Nov 22, 03:51 PM
 158           
 0
 18 Nov 22, 03:51 PM

মৌলভীবাজারে চলছে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট।।

মৌলভীবাজারে চলছে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট।।

নিউজ ডেস্কঃ  মৌলভীবাজারে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সিএনজি অটোরিক্সার নিবন্ধন বন্ধ ও জেলা সদরে স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক ট্রাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এই পরিবহন ধর্মঘট ডেকেছে। এদিকে, ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এটি সরকারের চক্রান্ত বলে জানায় মৌলভীবাজার জেলা বিএনপি। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান জানান, চাহিদার তুলনায় ১০ গুণ বেশি সিএনজি চালিত অটো রিকশা চলে এ জেলায়। এতে রাস্তায় বেড়েছে যানজট। পরিবহনগুলো পড়েছে লোকসানে। মানুষকে বেশি টাকায় গন্তব্যে যেতে হয়। এছাড়া শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত অটো রিকশারও ছড়াছড়ি। এগুলো বন্ধ করার দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ ও ট্রাক ট্রাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ জানান, আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটো রিকশা বন্ধের পাশাপাশি জেলায় একটি স্থায়ী ট্রাক ও বাস স্ট্যান্ড নির্মাণের দাবি তাদের। স্ট্যান্ড না থাকায় তাদেরকে রাস্তার ওপরে গাড়ি রাখতে হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন