News71.com
 Bangladesh
 18 Nov 22, 11:17 PM
 143           
 0
 18 Nov 22, 11:17 PM

বর্তমানে মানুষ না খেয়ে থাকে না।। পরিকল্পনামন্ত্রী

বর্তমানে মানুষ না খেয়ে থাকে না।। পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ  বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, খাবার আমাদের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে। যারা খেতে পেত না, তাদের নিয়ে আগে গুলিস্তানে ভুখা মিছিল হতো। বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না। শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ফুড প্রো’র ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, খাবার দিয়ে শুরু, খাবারেই জীবন শেষ। জীবনের প্রথম লগ্নে মায়ের দুধ দিয়ে শুরু এবং শেষে পানি খেয়ে বিদায়। এমন একটি মৌলিক বিষয় নিয়ে আমার বেশি বলার নেই। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে খাবারের একটা আলাদা গুরুত্ব আছে। তিনি বলেন, আমাদের বর্তমান সরকারের সময়ে গত ১৪ বছরে খাদ্য, বিদ্যুৎ ও  সড়কে একটা বিরাট পরিবর্তন এসেছে। আপনারা ধন্যবাদ দিলে আমরা খুশি, না দিলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব। তো সেই খাদ্য আপনারা পৌঁছে দিচ্ছেন, এটা দারুণ ব্যাপার। আগে দেশ দখল করা হত। এখন নিয়ম হচ্ছে, বাজার দখল করতে হবে। করতে পারলেই কেল্লাফতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন