News71.com
 Bangladesh
 18 Nov 22, 11:26 PM
 225           
 0
 18 Nov 22, 11:26 PM

সদরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ।।নিহত ২

সদরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ।।নিহত ২

নিউজ ডেস্কঃ ফরিদপুরের সদরপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোহী এক তরুণ।  শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আ. গফফারের ছেলে রিমন (১৮) ও একই উপজেলার সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)।  আহত তরুণী হলেন- একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে মো. হীরা (১৯)।  জানা গেছে, মোটরসাইকেলে করে সদরপুর থেকে মনিকোঠা যাওয়ার পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী তামিম, রিমন ও হীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। পরে আহত তিনজনের মধ্যে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তামিম ও রিমনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন