News71.com
 Bangladesh
 19 Nov 22, 12:02 PM
 192           
 0
 19 Nov 22, 12:02 PM

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু।।

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর খিলগাঁও বিশ্বরোডের স্টাফ কোয়ার্টার স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। নিহতরা হলেন- আলামিন (৩৫) মেহেদী হাসান (২৮) ও জজ মিয়া (৩৫)। এসআই জহিরুল ইসলাম বলেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বরোড খিলগাঁও গভমেন্ট স্টাফ কোয়ার্টারের সামনে ফ্লাইওভারের উঠার কিছুটা আগে একই মোটরসাইকেলে থাকা তিনজন দুর্ঘটনার কবলে পড়েন। পরে লোকজন প্রথমে তাদের মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে একে একে তিন জনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এ তিন জনের বাসা রাজধানীর মুগদা এলাকায়। হতে পারে তারা তিনজন বন্ধু। দাওয়াত থেকে মোটরসাইকেল যোগে মুগদা ফেরার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয় বলে জানা গেছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন