
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন যুবক। রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের বাজারে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন- ওই উপজেলার কার্পাসডাঙ্গার ভুমিহীন পাড়ার আব্দুল আলিমের ছেলে আনিজুল ইসলাম (১৮) ও চন্ডিপুর গ্রামের তারিকুল ইসলামের ছেলে রাতুল আলী (১৯)। এছাড়া আহতরা হলেন- কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল হোসেন (১৮), অপর মোটরসাইকেলে থাকা সদাবরি গ্রামের মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৮) ও ধান্যঘড়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহম্মেদ (১৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মোটরসাইকেলে করে রাহুল, আনিজুল ও রাতুল দর্শনা বাজার থেকে কার্পাসডাঙ্গায় যাচ্ছিল। পথে চন্ডিপুর বাজারে পৌঁছালে একটি বাঁশ বোঝাই আলমসাধুর পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আহত হন।