News71.com
 Bangladesh
 21 Nov 22, 10:38 PM
 163           
 0
 21 Nov 22, 10:38 PM

ঢাকায় আসছেন ১৬ দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী।।

ঢাকায় আসছেন ১৬ দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছেন ১৬টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী। এতে ৩৩টি দেশের ১৩৪ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।  সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইওআরএ’র ২৩ সদস্য দেশ ও পর্যবেক্ষক ১০ দেশ থেকে ১৩৪ জন প্রতিনিধি ঢাকায় আয়োজিত এ সম্মেলনে যোগ দেবেন। আর ১৬টি দেশের মন্ত্রী- প্রতিমন্ত্রীরা এ সম্মেলনে আসছেন। এ ১৬ দেশের মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, মাদাগাস্কার, সাউথ আফ্রিকা, সোমালিয়া, ইয়েমেন, মালদ্বীপ, জাপান, মরিশাস ও তাঞ্জানিয়া প্রভৃতি দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন