News71.com
 Bangladesh
 22 Nov 22, 04:05 PM
 148           
 0
 22 Nov 22, 04:05 PM

কাফরুলে স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু।। 

কাফরুলে স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু।। 

নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হৃদয় শেখ (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় গোপালগঞ্জ সদর উপজেলার মোসলেম শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে মিরপুরের উত্তর কাজীপাড়া এলাকায় থাকত। সেখানে একটি স্কুলের নবম শ্রেণীতে পড়তো হৃদয়। মঙ্গলবার (২২ নভেম্বর) কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় মিরপুর আল হেলাল হাসপাতালের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় হৃদয় নামের এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।  এসআই আরও জানান, এ ঘটনার সময় মোটরসাইকেলটি হৃদয় চালাচ্ছিল, সেটা কার তা এখনও জানা যায়নি। ওই ছাত্রের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন