News71.com
 Bangladesh
 22 Nov 22, 04:09 PM
 156           
 0
 22 Nov 22, 04:09 PM

এক জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট ।।

এক জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট ।।

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহ থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেওয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এমরান আহমদ ভূঁইয়া। এমরান আহমদ ভূঁইয়া জানান, গত রোববার শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেওয়া জামিনাদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট। গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালী থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো.ফিরোজ খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন