News71.com
 Bangladesh
 25 Nov 22, 11:05 PM
 149           
 0
 25 Nov 22, 11:05 PM

লুকিয়ে রাজনীতি করার দিন শেষ।।আমির খসরু

লুকিয়ে রাজনীতি করার দিন শেষ।।আমির খসরু

নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ত্রিশ বছরের নিচে যাদের বয়স তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন।  শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথ বলেন তিনি।  প্রধান অতিথি’র বক্তব্যে আমির খসরু বলেন, দেশে তরুণদের সংখ্যা ৬৫ শতাংশ। আর এই ৬৫ শতাংশই রাজনীতিতে স্বচ্ছতা চায়। রাজনীতিবিদরা কথা বলেন একটা আর করেন অন্যটা। এগুলো জাতীয় সরকারে হবে না।  বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ স্বচ্ছতা রাখবেন বলে দাবি করেন আমির খসরু।  তিনি বলেন, তারেক রহমান তার জাতীয় সরকারের প্রতিটা বিষয়েই স্বচ্ছতা রাখবেন৷ কারণ তরুণ প্রজন্মরা স্বচ্ছতাই বিশ্বাস করে।  আগামী ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়েও বক্তব্য দেন আমির খসরু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন