News71.com
 Bangladesh
 25 Nov 22, 11:07 PM
 190           
 0
 25 Nov 22, 11:07 PM

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন।।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।আপনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা আপনার দূরদর্শী নেতৃত্ব, জ্ঞান, এবং আপনার দেশের জন্য দীর্ঘদিনের আত্মত্যাগের ওপর  মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন। আনোয়ার ইব্রাহিমের ক্যারিশম্যাটিক নেতৃত্বে মালয়েশিয়া আরও সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা। দুই দেশের মধ্যকার কুটনৈতিক সুসম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে। তিনি বলেন, ১৯৭২ সালের গোড়ার দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে একটি ছিল মালয়েশিয়া।  তখন থেকে, দুই দেশ, দুই মানুষের যৌথ সমৃদ্ধির জন্য সাধারণ বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার উপর ভিত্তি করে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন