News71.com
 Bangladesh
 30 Nov 22, 03:36 PM
 223           
 0
 30 Nov 22, 03:36 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮।।

নিউজ ডেস্কঃরাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ১ হাজার ৯৩০ ইয়াবা, ১০৮ গ্রাম হেরোইন, ১০ কেজি ৪১৫ গ্রাম গাঁজা ও ৯৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন