News71.com
 Bangladesh
 30 Nov 22, 03:38 PM
 169           
 0
 30 Nov 22, 03:38 PM

জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১।। আহত ১০

জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১।। আহত ১০

নিউজ ডেস্কঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।  মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকাস্থ কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন কাশিপুর গ্রামের ইব্রাহিম লস্করের ছেলে। স্থানীয়রা জানায়, গ্রামের বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম ও রাসেল নামে দুই যুবক নেতৃত্ব দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে সেখানে জুয়া খেলা নিয়ে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাসেল সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আরিফ হোসেন, মালা বেগম, আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে আরিফ হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন