News71.com
 Bangladesh
 01 Dec 22, 09:14 AM
 167           
 0
 01 Dec 22, 09:14 AM

বেনাপোলে সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত।।

বেনাপোলে সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত।।

নিউজ ডেস্কঃ  অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেনাপোল সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।  এর আগে গত সপ্তাহে যশোরের প্রধান শাখায় বদলি করা হয়েছে এই ব্যাংকের ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার আক্তার ফারুককে।  বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। সাময়িক বরখাস্তরা হলেন- প্রিন্সিপাল অফিসার মহিদুল ইসলাম, সাদেক আলী এবং অফিসার ক্যাশ দবির হোসেন। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ না করে চালানের কাগজপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রতিষ্ঠান। পরে আমরা শুল্ক আদায় করেই ছাড়পত্র দিয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের স্বার্থে শাখা ব্যবস্থাপক আক্তার ফারুককে গত সপ্তাহে যশোরে বদলি করা হয়েছে। এছাড়া বুধবার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন