News71.com
 Bangladesh
 01 Dec 22, 09:21 AM
 178           
 0
 01 Dec 22, 09:21 AM

বরিশালে অটোরিকশা আটক করায় মহাসড়ক অবরোধ।। 

বরিশালে অটোরিকশা আটক করায় মহাসড়ক অবরোধ।। 

নিউজ ডেস্কঃ বরিশালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভে আটক করা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরের রুপাতলী মোড় এলাকা থেকে দুটি অটোরিকশা আটক করা হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা। ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জিয়া জানান, রুপাতলী মোড় থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নথুল্লাবাদ রুটে অবৈধ অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশা ব্যস্ততম রুপাতলী মোড়ের সড়কের মধ্যে যাত্রী উঠিয়ে-নামিয়ে যানজট তৈরি করে। ভিআইপি যাবেন, তাই সড়ক থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করা হয়। কিন্তু অবৈধ অটোরিকশা সড়কের মধ্যে অবস্থান করে যাত্রী নেয়। অবৈধ এসব অটোরিকশার কোনো কাগজপত্র নেই। তাই দুটি অটোরিকশা আটক করা হয়। তখন শ্রমিকরা রুপাতলী ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভ কমসূচিতে আসা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঙ্গে আলোচনার পরে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন