News71.com
 Bangladesh
 01 Dec 22, 09:22 AM
 138           
 0
 01 Dec 22, 09:22 AM

না.গঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ।। অগ্নিসংযোগ

না.গঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ।। অগ্নিসংযোগ
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠন জড়িত বলে পুলিশের ধারণা। তবে বিএনপি নেতাদের দাবি, তারা এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। উল্টো এসব ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করছেন তারা। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে এসব ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল এবং রাস্তায় অগ্নিসংযোগ করেছে। তবে আমরা একটি ভিডিও ক্লিপে দেখেছি খালেদা জিয়া, তারেক রহমানের নামে তাদের স্লোগান দিতে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা কয়েকটা নাম পেয়েছি তা অনুযায়ী খোঁজখবর নিচ্ছি। এই মূহূর্তে নামগুলো বলা যাবে না। এদিকে রাত সাড়ে ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সস্তাপুরে কমর আলী স্কুলের সামনে কিছু যুবক ককটেল হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন