News71.com
 Bangladesh
 01 Dec 22, 03:15 PM
 124           
 0
 01 Dec 22, 03:15 PM

ফরিদপুরে বিকট শব্দে ফাটল ৪ বোমা।। এলাকাজুড়ে আতঙ্ক

ফরিদপুরে বিকট শব্দে ফাটল ৪ বোমা।। এলাকাজুড়ে আতঙ্ক

নিউজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। হঠাৎ সকালে চারটি বোমা ফাটার বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর । এসময় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের জয়নগরে পাকা রাস্তায় এসব বোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় পুলিশের দাবি, বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা নাশকতা সৃষ্টি লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির পক্ষে থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি নাশকতা সৃষ্টির লক্ষ্যে জয়নগর এলাকায় হাইওয়ে সড়ক বন্ধ করে ৭০-৮০ জন বিএনপি জামায়াতের নেতাকর্মী ও সমর্থক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল ধরনের বোমা বিস্ফোরণ ঘটায়। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে ৪ বোমা উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন