News71.com
 Bangladesh
 01 Dec 22, 03:16 PM
 134           
 0
 01 Dec 22, 03:16 PM

নওগাঁয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।। ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।। ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্কঃ  মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।  বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম। তবে বিএনপির নেতারা বলছেন, আগামী ৩ ডিসেম্বর তাদের বিভাগীয় গণসমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে। আর বাস মালিক সমিতির নেতারা বলছেন, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো সম্পৃক্ততা নেই। শহরের বালুডাঙ্গা ব্যাসস্টান্ডে দাঁড়িয়ে যাত্রী খোকন হোসেন বলেন, জরুরি একটি কাজে সাড়ে ১০টার মধ্যে রাজশাহী যেতে হবে। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছি না। কয়েকদিন পর পর পরিবহন শ্রমিক ও মালিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে অন্য কারও কিছু না হলেও যাত্রীদের হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন