News71.com
 Bangladesh
 01 Dec 22, 03:20 PM
 181           
 0
 01 Dec 22, 03:20 PM

এইডস নির্মূলে অবশ্যই অসমতা দূর করতে হবে।।জাতিসংঘ মহাসচিব

এইডস নির্মূলে অবশ্যই অসমতা দূর করতে হবে।।জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা পিছিয়ে আছি। এইডস নির্মূলে আমাদের অবশ্যই অসমতাকে দূর করতে হবে, যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা নতুন করে আরও কোটি মানুষ সংক্রমিত হওয়ার এবং আরও কোটি মৃত্যুর ঝুঁকিতে আছি। কাজেই, এবারের এই বিশ্ব এইডস দিবসে, আমরা একস্বরে আহ্বান জানাচ্ছি। সমতা আনুন! ‘সমতা আনুন’ স্লোগান পদক্ষেপ গ্রহণের আহ্বান। তিনি বলেন, এটি প্রমাণিত যে, বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান এইডস নির্মূলে সহায়ক হবে। এইচআইভি চিকিৎসায়, পরীক্ষা ও প্রতিরোধে আরও সুলভ, মানসম্পন্ন ও টেকসই সেবা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আরও বেশি আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন