
নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ২৬৮ ইয়াবা, ১২ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।