News71.com
 Bangladesh
 02 Dec 22, 09:18 AM
 153           
 0
 02 Dec 22, 09:18 AM

চলতি মাসে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।।

চলতি মাসে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।।

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাওসারী পারভিন জানিয়েছেন, ডিসেম্বর সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে ডিসেম্বরে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন