
নিউজ ডেস্কঃ রাজধানীর আসাদগেট এলাকায় একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন- প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) ও মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রুবেল দত্তের ভায়রা নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা রাজধানীর গ্রিন রোড এলাকায়। তিনি উত্তরায় একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফেরার পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়েছে এমন খবর শুনে হাসপাতালে এসেছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।