News71.com
 Bangladesh
 02 Dec 22, 09:25 AM
 139           
 0
 02 Dec 22, 09:25 AM

খালেদা রাজনীতি করতে পারবেন না, মুক্তির শর্তে এমনটা নেই।।আইনমন্ত্রী

খালেদা রাজনীতি করতে পারবেন না, মুক্তির শর্তে এমনটা নেই।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গতকালও শুনেছি বিএনপির নেতারা বলেছেন, খালেদাকে মুক্তি দিতে হবে। তিনি মুক্ত, তিনি তার বাসায় আছেন। প্রায় সময় তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যান। তাকে মুক্তি দেওয়ার কী আছে। তারা আরও বলছেন, ডিসেম্বরের ১০ খালেদাকে দিয়ে সমাবেশে বক্তব্য দেওয়াবেন।যে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেখানে তিনি যে রাজনীতি করতে পারবেন না এ শর্ত নেই। কিন্তু তাদের যে আবেদন ছিল সেখানে পরিষ্কার লেখা ছিল তার শারীরিক অবস্থা এতেই খারাপ যে তিনি চলাফেরা করতে পারেন না। তাড়াতাড়ি মুক্তি দিয়ে তাকে চিকিৎসা দিতে হবে। খালেদা যদি সমাবেশে যান তাহলে কী তার অসুস্থতার বিষয়টা মিথ্যা প্রমাণিত হবে না? বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা সবাই কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরের নাম শুনেছেন। আইনের ৪০১ ধারার নামও শুনেছেন। আপনাদের একটা কথা বলি,  ২০০৭ থেকে ২০০৮ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন খালেদার নামে দুটোর অধিক দুর্নীতির মামলা করা হয়। তদন্ত হয়, চার্জশিটও হয়। প্রতিটা মামলার সময় খালেদার আইনজীবীরা আদালতের শরণাপন্ন হন। শুধু নিম্ন আদালত না, তারা ‘অ্যাপিলেট ডিভিশন’ পর্যন্ত গেছেন। এ মামলাটা শেষ করতে। ‘অ্যাপিলেট ডিভিশন’ বলেছে মামলা শেষ করা যাবে না। বিচারিক আদালতে বিচার হবে। মামলাটির বিচারিক আদালতে বিচার হয়েছে, সাজাও হয়েছে। তারা আপিল করেছেন একটি মামলায়, সেটায় হাইকোর্টের রায়ে সাজা বাড়ানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন