News71.com
 Bangladesh
 02 Dec 22, 03:15 PM
 174           
 0
 02 Dec 22, 03:15 PM

চাঁপাইনবাবগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।। অবৈধ যানই এখন ভরসা

চাঁপাইনবাবগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।। অবৈধ যানই এখন ভরসা

নিউজ ডেস্কঃ  নিজের বয়স ৪০ হবে। ১৫ বছরের অসুস্থ ছেলেকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে। কাছে যেতেই অনেকটা বিরক্তির সুরে নাম জানান জামিল উদ্দিন। এরপর ঠিকানা জানতে চাইলে রাগতস্বরে বলেন, দেখছেন না বাস-টাস নেই। বিপদে আছি, পারলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেন। ছেলের হঠাৎ করে পা ভেঙেছে। ডাক্তার বলেছে রাজশাহীতে ভর্তি করাতে। অ্যাম্বুলেন্স পেলাম না, আর বাস টার্মিনালে এসে জানলাম পরিবহন ধর্মঘট। এখন যে কোনো মূল্যে রাজশাহীতে যেতে হবে। আগে এর সমাধান দেন, তারপর প্রশ্ন করেন। পরে অবশ্য তিনি অটোরিকশায় ৩শ টাকা ভাড়ায় ছেলেকে চ্যাংদোলা করে উঠিয়ে রওনা হন। এ অবস্থা শুধু জামিল উদ্দিনের একার নয়, পুরো জেলায় শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এমনই চিত্র লক্ষ্য করা গেছে। সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধযান বন্ধ ও জ্বালানি তেল এবং যন্ত্রাংশের অস্বাভাবিক  মূল্য হ্রাসসহ  ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে এ দুরাবস্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন