News71.com
 Bangladesh
 02 Dec 22, 03:19 PM
 133           
 0
 02 Dec 22, 03:19 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

নিউজ ডেস্কঃ  রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ১০ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ২৭ লিটার হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন