News71.com
 Bangladesh
 03 Dec 22, 09:27 PM
 164           
 0
 03 Dec 22, 09:27 PM

তাদের সুযোগ দেবেন না।।ওবায়দুল কাদের

তাদের সুযোগ দেবেন না।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অনেকেই আছেন, যারা আমাদের ছোট করে দেখাবে। তাদের সুযোগ দেবেন না।বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। সংগ্রামের ইতিহাস। পাশাপাশি ষড়যন্ত্রেরও ইতিহাস।   ময়মনসিংহে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দর্শক সারির প্রায় অর্ধেক চেয়ার দেখে এসব কথা বলেন তিনি।  শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। নিজের বক্তব্য চলাকালে সামনের চেয়ারগুলো খালি দেখে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের আসন গ্রহণের আহ্বান জানান সেতুমন্ত্রী। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,প্রিয় ভাই বোনেরা- যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই এখানে এসে আসন গ্রহণ করুন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন