News71.com
 Bangladesh
 03 Dec 22, 09:41 PM
 157           
 0
 03 Dec 22, 09:41 PM

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকালেই মাঠে বিএনপি নেতাকর্মীরা।।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকালেই মাঠে বিএনপি নেতাকর্মীরা।।

নিউজ ডেস্কঃ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই মাঠে চলে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় গণসমাবেশের জন্য রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ খুলে দেয় পুলিশ। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশস্থলে ঢুকতে থাকেন। বিএনপি কর্মীরা জানান- গণসমাবেশস্থলের অগ্রভাগে বসার জন্য তারা আগেভাগেই মাদ্রাসা মাঠে চলে এসেছেন। আর বিএনপির নেতারা বলছেন- দুপুর ২টা থেকে গণসমাবেশ শুরু কথা থাকলেও নেতাকর্মীরা চলে আসায় তারা বেলা ১২টা থেকেই গণসমাবেশ শুরু করবেন। প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন শেষদিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন- রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন