News71.com
 Bangladesh
 04 Dec 22, 02:39 PM
 176           
 0
 04 Dec 22, 02:39 PM

পল্টনে ককটেল বিস্ফোরণ।।৩ বিএনপি কর্মী গ্রেফতার

পল্টনে ককটেল বিস্ফোরণ।।৩ বিএনপি কর্মী গ্রেফতার
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টনে শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- বিএনপি কর্মী তারিকুল ইসলাম (৩০), আবু ছায়েদ পাটোয়ারী (৪৫), শ্রমিক দলের কর্মী মো. আবু বকর (৫৪)। এর আগে, এ ঘটনায় গ্রেফতার তিন আসামিসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন