News71.com
 Bangladesh
 04 Dec 22, 02:40 PM
 226           
 0
 04 Dec 22, 02:40 PM

জাতীয় স্মৃতিসৌধে ১১ দিন জনসাধারণের প্রবেশ নিষেধ।।

জাতীয় স্মৃতিসৌধে ১১ দিন জনসাধারণের প্রবেশ নিষেধ।।
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশ ও চলাচল নিষেধ করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে। নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের সব প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে রোববার (৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি। যা আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। সকাল থেকে শুরু হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ধোয়ামোছাসহ সৌন্দর্য বর্ধনের কার্যক্রম। এ সময় দেখা যায় স্মৃতিসৌধ এলাকায় টানানো ব্যানার ফেস্টুন অপসারণ করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতাকারী কর্মীদের কার্যক্রম। পাশাপাশি নতুন ফুল গাছসহ ঘাস পরিষ্কারের কাজ শুরু করেছেন মালিরা।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন