
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৫১০ গ্রাম গাঁজা ও ২১০ লিটার দেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।