
নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে এটাকে আর জীবিত করার দরকার নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ` বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। এটা আর জীবিত করার দরকার কি। আছেনি দরকার, এটা মরে গেছে।' তিনি বলেন, মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক নিয়া চিৎকার করে। লাভ হবে? বিএনপিকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে কক্সবাজারের মানুষ ভুল করবে।