News71.com
 Bangladesh
 10 Dec 22, 04:26 PM
 140           
 0
 10 Dec 22, 04:26 PM

হেলিকপ্টারে নজরদারি করছে র‍্যাব।।

হেলিকপ্টারে নজরদারি করছে র‍্যাব।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণসমাবেশে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। সমাবেশ স্থলে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  এদিকে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি ও সমাবেশস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। এই লক্ষ্যে বিএনপির সমাবেশ স্থলের ওপরে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র‍্যাব। কিছুক্ষণ পর পর আকাশে র‍্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি কমলাপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা বজায় রাখতে অবস্থান নিয়েছে র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বলেন, সমাবেশ স্থলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যক্রম পরিচালিত রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য উপর থেকে র‍্যাবের হেলিকপ্টার দিয়ে টহল ও নজরদারি করা হচ্ছে। র‍্যাব জানায়, এছাড়াও সমাবেশ স্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতার রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র‍্যাবের গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে৷ পাশাপাশি র‍্যাবের ডক স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, স্টাইকিং ফোর্স তৈরি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন