News71.com
 Bangladesh
 13 Dec 22, 03:52 PM
 151           
 0
 13 Dec 22, 03:52 PM

এয়ার ইন্ডিয়ার গতি আনতে ৫০০টি বিমান কিনছে টাটা।।

এয়ার ইন্ডিয়ার গতি আনতে ৫০০টি বিমান কিনছে টাটা।।

নিউজ ডেস্কঃ এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার মালিকানা টাটা গ্রুপের হাতে ফিরে আসায় ক্রমশই ঘুরে দাঁড়াচ্ছে বিমান সংস্থাটি। বেশ কিছুদিন হলো টাটা গ্রুপ এই সংস্থার দায়িত্ব নিয়েছে। আর তারপরই চমক! তারা প্রতিষ্ঠানের গতি বাড়ানোর জন্য ৫০০টি বিমান কিনতে চলছে এয়ারবাস এবং বোয়িংয়ের কাছ থেকে। বাণিজ্যিক মহল সূত্রে জানা গেছে, এই বিপুল সংখ্যক বিমান কেনার ব্যাপারে দ্রুতই ওই দুই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবে এয়ার ইন্ডিয়া। যদিও এয়ারবাস বা বোয়িং এবং টাটা গ্রুপও কোনো পক্ষ সেই চুক্তির বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। কিছুদিন আগে পর্যন্ত ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকা এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। চলতি বছরের জানুয়ারিতে মালিকানা পায় টাটা গ্রুপ। এর পর জুন মাসে দোহায় বিমান পরিবহণ বিষয়ক এক সম্মেলনে এয়ারবাসের সিইও ক্রিস্টিয়ান শিয়েরার কথায় জল্পনা ছড়ায়। তিনি ইঙ্গিত দেন যে, বাজার দখলের লক্ষ্যে নতুন বিমান কিনতে আগ্রহী টাটা। কয়েক বিলিয়ন ডলার মূল্যের অর্ডার দেবে টাটা গ্রুপ। আর এই অর্ডার দেওয়া হবে এয়ারবাস এবং বোয়িং-এর মতো বিশ্বের সেরা বিমান প্রস্তুতকারী সংস্থাগুলোকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন