News71.com
 Bangladesh
 13 Dec 22, 03:56 PM
 142           
 0
 13 Dec 22, 03:56 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪০।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪০।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে এক হাজার ৪০৫ ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও সাতটি গাঁজার গাছ জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন