News71.com
 Bangladesh
 13 Dec 22, 11:44 PM
 114           
 0
 13 Dec 22, 11:44 PM

অনেক ছাড় দিয়েছি, এবার ছেড়ে দেবো না।। কাদের

অনেক ছাড় দিয়েছি, এবার ছেড়ে দেবো না।। কাদের

নিউজ ডেস্কঃ  বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক ছাড় দিয়েছি, এবার আর ছেড়ে দেবো না। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার বুঝে না। অনেক ছাড় দিয়েছি, এবার ছেড়ে দেবো না। প্রস্তুত হয়ে যান, এরা ছেড়ে দেবে না। এরা ক্ষমতা ফিরে পেতে পাগল হয়ে গেছে। এ পাগলদের ঠাণ্ডা করতে হবে।  তিনি আরও বলেন, প্রতিদিন চারটি করে বিশ্বকাপ খেলা হয়েছে। লোডশেডিং হয়েছে খেলার সময়। বিএনপি আমলে বিদ্যুৎ অফিসে ভাঙচুর হতো। খাম্বা আর খাম্বা বিদ্যুৎ দেয়নি।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনও আমদানি করার জন্য পাঁচ মাসের রিজার্ভ শেখ হাসিনার কাছে। রপ্তানি আয় বাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন আমরা ঘুরে দাঁড়িয়েছি। বর্তমানে বিশ্ব সংকটেও আমরা ঘুরে দাঁড়াবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন