News71.com
 Bangladesh
 13 Dec 22, 11:45 PM
 205           
 0
 13 Dec 22, 11:45 PM

সরকারের পতনের বিক্ল্প নেই।।খন্দকার মোশাররফ

সরকারের পতনের বিক্ল্প নেই।।খন্দকার মোশাররফ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আইনর্শঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, তারা চলে যাবে।, কিন্তু আপানারা থাকবেন, তাই জনগণের সঙ্গে থাকুন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা আবদুস সালাম, রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় এতে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গোটা বিশ্বের নেতারা বলছেন- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই সরকারকে পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে। প্রশাসন ও পুলিশের সদস্যদের বলব আপনার কোনো দলের কর্মী নন। আপানারা শপথ নিয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন