News71.com
 Bangladesh
 13 Dec 22, 11:46 PM
 149           
 0
 13 Dec 22, 11:46 PM

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি।।লটারির ফল প্রকাশ

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি।।লটারির ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ  সারাদেশের বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) দুই হাজার ৮৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি থেকে ফলাফল প্রকাশ করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাববুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ফোনে এসএমএস করে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA space RESULT space USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ- GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে। অথবা ভিজিট করুন- httpsgsa.teletalk.com.bd অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির অনলাইনভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়। যার মাধ্যমে মন্ত্রাণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন