News71.com
 Bangladesh
 13 Dec 22, 11:50 PM
 164           
 0
 13 Dec 22, 11:50 PM

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলা।।দু্হ পুলিশ আহত

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলা।।দু্হ পুলিশ আহত

নিউজ ডেস্কঃ দলীয় আমীরকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় শিবিরকর্মীদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হন।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মহানগরীর দড়িখরবোনা-উপশহর সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে মহানগরীর নিউমার্কেট এলাকায় আকস্মিক জড়ো হন জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। এক পর্যায়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিক্ষোভ মিছিল থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দেন। এতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ দেড় শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী ছিলেন। মিছিলটি নিউমার্কেটের সামনে থেকে মহানগরীর কাদিরগঞ্জ সড়ক হয়ে দড়িখড়বোনা রেলক্রসিংয়ের কাছে চলে যায়। এ সময় জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল মো. আহাদ। তাদেরকে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তারা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন