News71.com
 Bangladesh
 15 Dec 22, 11:57 AM
 127           
 0
 15 Dec 22, 11:57 AM

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ দুর্ঘটনা।। নিহত ২

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ দুর্ঘটনা।। নিহত ২

নিউজ ডেস্কঃ  ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি এবং ভুায়াপুরে একটি দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।   নিহত ব্যক্তিটি বাসের হেলপার। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত ১৫/১৬ জন আহত হয়েছেন। এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুরের নলিন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫/১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন