
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷ সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, নারীশিক্ষায় অগ্রগতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা করেন ৷এ সময় বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করেন স্টেফান লিলার। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। বাংলাদেশের অবকাঠামোগত ও অন্যান্য উন্নয়ন দৃশ্যমান। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের পর থেকেই ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে।’